27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে ১ কোটি ২০ লাখ টাকার সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন 

বান্দরবানে ১ কোটি ২০ লাখ টাকার সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন 


বিএনএ, বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন । পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জন্য তিনি বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেছেন, গৃহহীন মানুষকে ঘর দিয়ে পুনর্বাসন করেছেন। পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নাই।

শুক্রবার (১৪ অক্টোবর) বান্দরবান সদর উপজেলার করুণাপুর বন বিহারে পার্বত্য উন্নয়ন বোর্ড-এর অর্থায়নে উন্নয়ন সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ০৩ নং ওয়ার্ডের হাজীপাড়া মসজিদ সম্প্রসারণ, করুণাপুর বন বিহারে লাইব্রেরী ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং করুণাপুর বন বিহারে ওঠার রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের