30 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » আইনি ব্যবস্থার হুমকি শাকিব খানের

আইনি ব্যবস্থার হুমকি শাকিব খানের

শাকিব খান

বিনোদন ডেস্ক: সম্প্রতি ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ে ও সন্তানের ঘটনা প্রকাশ্যে আসতে না আসতেই আলোচনায় চলে এসেছেন আরেক চিত্রনায়িকা পূজা চেরি। বলা হচ্ছে, ইতোমধ্যেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর। আর তার নেপথ্যে রয়েছেন পূজা চেরি।

এদিকে শোনা যাচ্ছে, গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, শাকিবকে বিয়ে করার জন্য সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন পূজা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হৈচৈ। এবার এসব নিয়ে মুখ খুললেন শাকিব খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো…

‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।

এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?

এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ? আর এসব ভূয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।

যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ