21 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বরগুনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির গ্রেপ্তার

বরগুনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির গ্রেপ্তার

বরগুনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির গ্রেপ্তার

বিএনএ, বরগুনা: বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবার (১৪ আগস্ট) ভোরে আমতলার পাড় এলাকার নিজ বাড়ি থেকে ঢাকার পিবিআই তাকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী মামলায় এ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

সদর থানার ওসি আবুল কাসেম মো. মিজানুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে গেছেন। এরপর শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে জাহাঙ্গীরের কথা বলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সোমবার (১২ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে প্রায় তিন মিনিট কথা হয় বলে জানান তিনি। শেখ হাসিনা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা দেন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে (সদ্য বাতিল হওয়া শোক দিবস) যথাযথভাবে পালন করার নির্দেশ দেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর