32.7 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - জুলাই ১৪, ২০২৬
Bnanews24.com
Home » নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী


বিএনএ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে ১২ সদস্যবিশিষ্ট ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে । এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

গতকাল সোমবার (১৩ জুলাই) সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংবিধান সংশোধন বিশেষ কমিটির নাম সংসদে উপস্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। ১২ সদস্যের বিশেষ এই কমিটি ১৭ সদস্যের হওয়ার কথা ছিল। এতে ৫ জনের নাম দিতে বিরোধী দলকে অনুরোধ করা হলেও তারা কারো নাম দেয়নি।

১২ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত মহিলা আসন-১-এর সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ