30 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শুরু আজ

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শুরু আজ

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শুরু আজ

বিএনএ, ঢাকা: আজ থেকে শুরু হচ্ছে দু’দিনের ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব ২০২৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (১৪ জুলাই) ও শনিবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

উৎসবে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত ও নৃত্যশিল্পীরা।

তামান্না তিথি ও দিলরুবা সাথীর সঞ্চালনায় উৎসবের শুরুটা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উৎসবের উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন।

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশনার শুরুতেই থাকবে ওডিসি পরিবেশনা। দলীয় এ নৃত্য পরিবেশন করবে নৃত্যছন্দ। এর পরে কত্থক পরিবেশন করবেন মন্দিরা চৌধুরী। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন রেজওয়ান আলী লাভলু ও কানিজ হুসনা আহমেদী। এর পরে ভরতনাট্যম পরিবেশন করবেন জুয়েইরিয়াহ মৌলি এবং কত্থক পরিবেশনায় স্নাতা শাহরিন।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার