25 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ও বুধবারদিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করাহয়।

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী মো. দেলোয়ার হোসেন (৬০), খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার মৃত গণি আহাম্মদের পুত্র। অপর দুুইজন হলো সিআর পরোয়ানাভূক্ত মো. নজরুলইসলাম (৩৫) খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকার মো. ফজলুল হকের পুত্র ও সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নুরুলআবছারের পুত্রমো. কিবরিয়া (৪৮) ।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে খৈয়াছরা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত (জিআর ১০/১২) আসামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বুধবার দিনগতরাতে মো. নজরুল ইসলাম ও মো. কিবরিয়া নামে সিআর পরোয়ানাভূক্ত মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আশরাফউদ্দিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর