23 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে থেকে ফেরার সময় নৌকা ডুবে নিহত ১০৩

বিয়ে থেকে ফেরার সময় নৌকা ডুবে নিহত ১০৩

বোট

বিশ্বডেস্ক: উত্তর নাইজেরিয়ায় নদীতে নৌকা ডুবে ১০৩ জন নিহত হয়েছেন। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

মঙ্গলবার পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- আল-জাজিরা।

স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, যাত্রীরা পাশের নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকায় নারী ও শিশুরাও ছিল।

নৌকায় থাকাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণও জানা যায়নি। তবে নাইজেরিয়ায় বর্ষাকালে অতি বৃষ্টিপাত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর