23 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহে ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহে ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচির পালন করে তারা।

এসময় ঝিনাইদহ পিবিআই’র একটি গাড়ি শিক্ষার্থীদের উপর চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এতে ফাহিম ও তমাল নামে দুই শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর গাড়ীতে হামলা করলে গাড়িটি পিছিয়ে নিয়ে যায় চালক।

কলেজের ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদ জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তাই বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি বাতিল করে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবিতে তারা এই কর্মসূচী পালন করছে। সকাল ১০ টার দিকে তারা কর্মসূচী শুরু করে। ১০ টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ পিবিআই’র একটি গাড়ী দ্রুত গতিতে তাদের উপর চালিয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা সরে গেলেও এতে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম ও তমাল আহত হয়।

সাবেক জিএস সজিবুল হাসান বলেন, আমাদের উপর পরিকল্পিত ভাবে গাড়ি তুলে দেওয়া হয়েছে। এতে আমাদের দুই জন আহত হয়েছে। আমরা ওই ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। এদিকে ২ঘন্টা অবরোধ চলার পর ঝিনাইহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায়ের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে আগামী তিন দিনের মধ্যে দৃশ্যমান কোন কার্যক্রম দেখা না দিলে পুনরায় আন্দোলনের ঘোষণা দেবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উপর গাড়ী চালানোর বিষয়ে ঝিনাইদহ পিবিআই’র পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান বলেন, আমাদের একটি টিম একটি মামলার তদন্তে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যাচ্ছিল। পথে সেখানে গেলে শিক্ষার্থীরা তাদের উপর চড়াও হয়। শিক্ষার্থীরা গাড়ির একটি কাচ ভেঙ্গে ফেলেছে। আমরা এই ঘটনায় থানায় অভিযোগ দিব। তদন্ত করে যে দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি চালিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা পুলিশকে বলেছি যদি এ বিষয়ে আমাদের কারও কোন অবহেলা থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর