32 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » একদিনে করোনা শনাক্ত সোয়া ৩ লাখ

একদিনে করোনা শনাক্ত সোয়া ৩ লাখ

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া তিন লাখ।

করোনা ভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ কোটি ১০ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩২ হাজার ৪৬৩ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫১ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৪২৭ জনের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৪৯ হাজার ৪২২ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৭৪ লাখ ২৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৬ হাজার ৮৪ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ২৪১ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত