21 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার


বিএনএ, বরিশাল:  বরিশালের বানারীপাড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৩ ঘন্টা পরে ঢাকার কলেজ ছাত্রী শান্তার (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

পরে তার বাবা সোহেল রানা ঢাকায় দাফন করার জন্য শান্তার মরদেহ নিয়ে যাওয়া হয়। শান্তা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। ঢাকার মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো সে।

প্রসঙ্গত, মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শান্তা নিখোঁজ হন । শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বানারীপাড়া উপজেলার বেলুয়া নদীর বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের অংশে শান্তা নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামীর বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ছোটবোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যায় শান্তা। এ সময় নদীতে স্রোত থাকায় পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।

উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সাঁতার না জানায় স্রোতে ভেসে যায় মেয়েটি। স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোববার সকালে নদীতে উদ্ধার কাজ শুরু করার এক পর্যায়ে শান্তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশের উপস্থিতিতে তার বাবার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিএনএ/কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর