23 C
আবহাওয়া
৯:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রামগড়-সাব্রুম ইমিগ্রেশন চালুর প্রস্তুতি: পরিদর্শনে হাই কমিশনার

রামগড়-সাব্রুম ইমিগ্রেশন চালুর প্রস্তুতি: পরিদর্শনে হাই কমিশনার

রামগড়-সাব্রুম ইমিগ্রেশন চালুর প্রস্তুতি পরিদর্শনে হাই কমিশনার

বিএনএ, খাগড়াছড়ি : ভারতের নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহম্মদ মুস্তাফিজুর রহমান রামগড়-সাব্রুম স্থলবন্দরের সংযোগকারী বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ সরেজমিনে পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তিনি রামগড়-সাব্রুম ইমিগ্রেশন ও স্থলবন্দর চালুর কাজের অগ্রগতি দেখতে দিল্লী থেকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম সফরে আসেন। দিল্লীতে নিযুক্ত হওয়ার পর তিনি এ প্রথম মৈত্রী সেতু পরিদর্শনে আসেন।

তিনি মৈত্রী সেতুর ভারতীয় অংশে অবস্থান করে রামগড় ইমিগ্রেশন ভবন ও মৈত্রী সেতু পর্যবেক্ষণ করেন। এসময় তিনি রামগড় -সাব্রুম স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর অগ্রগতি সর্ম্পকে খোঁজখবর নেন।

তিনি বলেন, স্থলবন্দর চালুর আগে যেন দ্রুত সময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় এ ব্যাপারে ভারত সরকার বেশ আগ্রহী। সে কারণে অন্তত ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় কিনা তাও খতিয়ে দেখেন হাই কমিশনার।

পরিদর্শনকালে দিল্লী হাই কমিশনের মিনিস্টার (বিজনেস) ড. একেএম আতিকুল হক, আগরতলায় নিযুক্ত বাংলদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আরিফ, ভারতের এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, বিএসএফের কমান্ড্যান্টসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী