29 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি!

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন বড় রকমের যুদ্ধ চলছে তখন তিনি এই আগ্রহের কথা জানালন।

সোমবার (১৪ মার্চ) জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, “রাশিয়ান ফেডারেশনের সঙ্গে এখন আলোচনা করা দরকার। আমাদের দেশের আলোচকরা প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করছেন। আমাদের প্রতিনিধি দলের সবকিছু করার ব্যাপারে সুস্পষ্ট দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের আয়োজন করা। আমি নিশ্চিত যে, লোকজন এমন একটি বৈঠকের জন্য অপেক্ষা করছে।”

জেলেনস্কি আরো বলেন, এ ধরনের বৈঠকের আয়োজন করা কঠিন কাজ তবে জরুরি।

ইউক্রেনের প্রেসিডেন্ট তার ভিডিও বার্তায় ন্যাটো জোটকে সতর্ক করে বলেন, এই জোটের সদস্য দেশগুলো শিগগিরই রাশিয়ার বাহিনীর দ্বারা হামলার শিকার হবে। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী বিমান হামলা চালানোর পর জেলেনস্কি ন্যাটো দেশগুলোকে এই সতর্কবার্তা দেন।

এদিকে, আজই রাশিয়া এবং ইউক্রেনের আলোচক দলের নতুন করে বৈঠকে বসার কথা রয়েছে। চতুর্থ দফার বৈঠক ইউক্রেন সময় সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী