26 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র থাকে না: নজরুল ইসলাম

নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র থাকে না: নজরুল ইসলাম

নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র থাকে না: নজরুল ইসলাম

বিএনএ,ঢাকা: জনপ্রিয়তা না থাকার কারণে সরকার ভোটার, রাজনৈতিক দল ও জনগণকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা মোটেও জিততে পারবে না বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের দুই নেতার স্মরণসভায় নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন হলে পালানোর পথ পাবে না আওয়ামী লীগ।দেশের মানুষ অনেক আশা নিয়ে ত্যাগ স্বীকার করে মুক্তিযুদ্ধ করেছেন।অথচ মুক্তিযুদ্ধের যে সুবর্ণ ফসল গণতন্ত্র সেই গণতন্ত্র আজ নেই।কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে গণতন্ত্র থাকে না।

তিনি বলেন,একবার প্রার্থীহীন নির্বাচন হলো।যেখানে তিনশর মধ্যে ১৫৩টি আসনে কোনো প্রার্থী ছিল না। আর একবার নির্বাচন হয়েছে আগের রাতে।ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন সেই চেষ্টা করে তারা।কারণ জনগণ ভোট দিলে তারা মোটেই জিততে পারবে না।এটি তাদের দলের নেতারা বলছেন। এটাই হলো বাস্তবতা।এজন্যই তারা জনগণকে ভোট দেয়ার সুযোগ দেয় না মন্তব্য করেন এই বিএনপি নেতা।এছাড়া,করোনাকালেও সরকারের দুর্নীতি থেমে নেই বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ