বিএনএ, ঢাকা : ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টা ২৫ মিনিট থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় পার্টি একটি সূত্র।
সূত্রটি জানায়, জিএম কাদের তার বারিধারার বাসায় ভারতীয় হাইকমিশনের মিনিস্টারের সঙ্গে (কনস্যুলার এন্ড এডুকেশন) রাজেশ কুমার অগ্নিহোত্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।
নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে নতুন করে কোন্দল তৈরি হয়েছে চেয়ারম্যান জিএম কাদেরের। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে জিএম কাদেরপন্থি নেতাদের সঙ্গে কোনো রাজনৈতিক জোট না করতে আওয়ামী লীগ সভাপতিকে অনুরোধ জানান রওশন।
রওশন দাবি করেন, জিএম কাদের ক্যু করে দলের নেতৃত্ব দখল করেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

