23 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে কীটনাশক খেয়ে ২ শিশুর মৃত্যু

জামালপুরে কীটনাশক খেয়ে ২ শিশুর মৃত্যু

জামালপুরে কীটনাশক খেয়ে ২ শিশুর মৃত্যু

বিএনএ,জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউপির শিমুলতাইর গ্রামে রোববার(১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- শিমুলতাইর গ্রামের ইজিবাইক চালক সুমন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৩) ও প্রতিবেশী কৃষক মুজা মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৩)।

পারিবারিক সূত্র জানায়, দুই শিশু একসঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে ঘরে থাকা গুঁড়ো জাতীয় কীটনাশক খাদ্যবস্তু ভেবে উভয়েই খেয়ে ফেলে। অসুস্থ্য হওয়ার পর পরিবারের লোকজন তাদের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রোববার রাতে দুই শিশুর পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

বিএনএ/ এম শাহীন আল আমীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর