বিএনএ, ডেস্ক : ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৪ জন । আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন রোববার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। রয়টার্স এ তথ্য জানায়।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেরাক্রুজ রাজ্যে। সেখান থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জন নিহত হয়েছেন।
প্রিসিলা ও রেমন্ডের প্রভাবে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকোজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। শুধু ভেরাক্রুজেই তিন দিনে রেকর্ড করা হয়েছে ৫৪০ মিলিমিটার বৃষ্টি। এতে ভূমিধস ও ঝড়ো হাওয়ায় বহু স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।
এ দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিএনএ/ ওজি
![]()

