30 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচ সিরিজের প্রথমটি এদিন বিকেল পাঁচটায় রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল।

তবে এবার দলের সঙ্গে নেই সাফজয়ের রূপকার হেড কোচ গোলাম রাব্বানী ছোটন।

৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। যেখানে অভিজ্ঞ সাবিনা-মারিয়া মান্ডা-সানজিদার সঙ্গে আছেন নতুন ছয় জন। জ্বর ও পায়ে ব্যথার কারণে কৃষ্ণা ও মাসুরাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সাফজয়ী দলের পাঁচ ফুটবলার নেই এই দলে।

র‌্যাঙ্কিং আর শক্তিমত্তা খানিক ভাবনার বিষয় হলেও সাফের সেই ফল ধরে রাখার প্রত্যয় সাবিনাদের।

নেপালও ছাড় দিতে নারাজ। সাফের সেই প্রতিশোধটাই এবার নিতে মুখিয়ে আছে হিমালয় কন্যারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত