21 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সিইউএফএল এর বিষাক্ত বর্জ্য: ৬ প্রজেক্টের মৎস্য মৃত

সিইউএফএল এর বিষাক্ত বর্জ্য: ৬ প্রজেক্টের মৎস্য মৃত

সিইউএফএল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

সারকারখানার বর্জ্যে এলাকার আশেপাশের মৎস্যজীবিদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ, গত মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার বারশত ইউনিয়নের ১নং গবাদিয়া ওয়ার্ডের দুধকুমড়া বেরিবাধের পূর্ব পাশে সিইউএফএলের বর্জ্যের পানি ঢুকে ৬টি পুকুরের মাছ মারা যায়।

সরেজমিনে পুকুরগুলো ঘুরে দেখা যায়, মাছ মরে পুকুরগুলোতে সাদা হয়ে আছে৷ সকাল থেকে মাছগুলো পুকুর থেকে তুলে পারে স্তুপ করে রাখা হয়েছে। দুগর্ন্ধে ভরে গেছে আশপাশ।

ক্ষতিগ্রস্থ জসিম উদ্দিন খান বলেন, আমার দুই খানির প্রজেক্টে চিংড়ি, কোরাল, টেংরা, তেলোপিয়া, রুই কার্পোসহ বিভিন্ন মাছ মরে প্রায় ৭লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

খোরশেদ আলম নামের আরেক ক্ষতিগ্রস্থ ব্যক্তি বিএনএকে বলেন, আমার ৩খানির(৬০ গন্ডা জমি) প্রজেক্টে প্রায় ৩লক্ষ টাকার মাছ মারা গেছে। এছাড়াও অন্যান্য ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা যায়, আগে বর্জ্যের পানি ছাড়ার আগে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হতো কিন্তু এবার পতাকা টাঙ্গানো হয়নি। এভাবে পূর্বসতর্কতা ছাড়া বর্জ্যের পানি ছাড়ায় আমরা পানি আটকানোর কোনো আগাম ব্যবস্থা করতে পারিনি। ফলে আমরা খুব ক্ষতিগ্রস্থ হয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, এটা সিইউএফএলের নিত্যদিনের কাজ। তাদের এমন কাজে স্থানীয়রা সব সময় ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমি বিষয়টি দেখবো।

এবিষয়ে সিইউএফএলের এমডি আখতারুজ্জামান বলেন, সিইউএফএল থেকে বিষয়টি যাচাই বাছায়ের জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। আমরা বিষয়টি দেখছি।

বিএনএ, এনামুল হক নাবিদ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর