25 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘের সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের দীর্ঘ বৈঠক

জাতিসংঘের সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের দীর্ঘ বৈঠক


বিএনএ, ঢাকাঃ ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস এর সাথে বিএনপি নেতারা বৈঠক করেছেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জিন লুইসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘন্টা সময় বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। জিন লুইস-এর সাথে রেবেকা ভিকে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমে কোন পক্ষই কথা বলেননি।

তবে সূত্রে জানা যায়, বৈঠকে আগামী নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঈদ শুভেচ্ছা সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের