32 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের হামলায় সামরিক বাহিনীর ১১ সদস্যের মৃত্যুর তথ্য জানালো পাকিস্তান

ভারতের হামলায় সামরিক বাহিনীর ১১ সদস্যের মৃত্যুর তথ্য জানালো পাকিস্তান


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত সপ্তাহে ভারতের সংঘর্ষ পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) জারি করা বিবৃতিতে আইএসপিআর বলেছে, ভারতের সঙ্গে সংঘর্ষের সময় একজন স্কোয়াড্রন লিডারসহ বিমানবাহিনীর পাঁচজন সদস্য এবং ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। গত ১০ই মে ভারতীয় হামলায় তারা নিহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ৬ ও ৭ই মে রাতে ভারতীয় হামলায় সাতজন নারী, ১৫ জন শিশুসহ ৪০ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন নারী ও২৭ জন শিশু রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতীয় হামলায় নিহত ও আহতদের পরিবারের জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছেন।

শাহবাজ শরিফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় নিহত বেসামরিক নাগরিকদের উত্তরাধিকারীদের ১০ মিলিয়ন বা এক কোটি রুপি এবং আহতদের ১০ লাখ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

এছাড়া নিহত পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের উত্তরাধিকারীদের তাদের পদমর্যাদা অনুযায়ী এক কোটি থেকে ১৮ লাখ রুপি পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। সামরিককর্মীদের উত্তরাধিকারীদের গৃহ সুবিধার জন্য তাদের পদমর্যাদার ওপর নির্ভর করে ১৯ লাখ থেকে ৪২ লাখ রুপি দেওয়া হবে।

প্রায় চার দিনের লড়াইয়ের পর শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে।

সোমবার ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদর দপ্তর এক্স হ্যান্ডেলে-এ জানিয়েছিল, ‘অপারেশন সিন্দুরে’ ভারতীয় নিরাপত্তা বাহিনীর আট জন সদস্য মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত