30 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে করোনায় একদিনে মৃত্যু ১৬৮ জনের

নেপালে করোনায় একদিনে মৃত্যু ১৬৮ জনের

নেপালে করোনায় একদিনে মৃত্যু ১৬৮ জনের

বিএনএ, বিশ্বডেস্ক : করোনার কেন্দ্রস্থলে পরিণত হওয়া ভারতের প্রতিবেশি দেশ নেপালেও করোনা ছড়িয়ে পড়েছে। গত চব্বিশ ঘন্টায় দেশটিতে ৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। নেপালে একদিনে ১৬৮ জনের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাসে।

নেপালের ভক্তপুর শহরে বুধবার (১২ মে) রাত থেকে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন না থাকায় রোগী নিচ্ছে না ভক্তপুরের হাসপাতালগুলো।

এদিকে, রাজধানী কাঠমান্ডুর অন্তত ৬টি হাসপাতালেও অক্সিজেন ও আইসিইউ বেড সংকটের কারণে রোগী ভর্তি করা বন্ধ রয়েছে। সংকট মোকাবিলায় অক্সিজেন সিলিন্ডারের বন্টন নিয়ে সরকারকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নেপালের অধিকাংশ অঞ্চলই এখন সম্পূর্ণ বা আংশিক লকডাউনের আওতায়। কাঠমান্ডুতে ২৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত