25.9 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - মে ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের হামলায় ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করল ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।  দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। । প্রাথমিক এই হিসাব অনুযায়ী, মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (ইসরায়েলের মুদ্রা)।

মোট ব্যয়ের বড় অংশ-প্রায় ২২ বিলিয়ন শেকেল-গিয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতে। এর মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ব্যয় অন্তর্ভুক্ত। এই অর্থ ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ হিসেবে যুক্ত করা হয়েছে।

এছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষয়ক্ষতি, ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়া এবং কর্মীদের বেতনহীন ছুটির ক্ষতিপূরণ বাবদ সরকার প্রায় ১২ বিলিয়ন শেকেল খুইয়েছে।হাসপাতাল পরিচালনা ও জরুরি সেবা কার্যক্রমে  আরও প্রায় ১ বিলিয়ন শেকেল ব্যয় হইছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট এই যুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এতে জিডিপি কমে যাওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার কিছু প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ