21 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে ধানখেত থেকে তরুণের মরদেহ উদ্ধার

বিএনএ, বরিশাল:  ঝালকাঠির নলছিটিতে মাছের ঘের থেকে জুবায়ের ইসলাম গাজী (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে পৌর এলাকার বৈচন্ডী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ওই গ্রামের ব্যবসায়ী মো. মনিরুজ্জামান গাজীর পুত্র ও নলছিটি মারযাকুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকল ১১টার দিকে জুবায়েরকে বাসায় দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পিছনে একটি মাছের ঘেরের পাশে তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে সেখানে তারা সন্ধান শুরু করে। পরে ওই গভীর ঘের থেকে ডুবন্ত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তার চাচা শাহীন গাজী। পরে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/কাজল, এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর