30 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

ভাতিজার দায়ের কোপে চাচা নিহত


বিএনএ, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে মানসিক ভারসাম্যহীন ভাতিজার ধারালো দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদার (৭০) নিহত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ মর্মান্তিক খুনের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত বিকারগ্রস্ত ছেলে শহিদ শিকদার (২৮)  আকস্মিক উত্তেজিত হয়ে ৩-৪ প্রতিবেশীর ঘরের দরজা, জানালা পিটিয়ে চারদিকে ছোটাছুটিকালে সম্পর্কে চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের (পুলিশ) হাতে থাকা ধারালো দা কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।

প্রতিবেশী লোকজন বিকারগ্রস্ত শহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহতকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদারের দাবি, সৌদি ফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্ব থেকে অসংলগ্ন আচরণ করছিলেন। কারো সাথে কোনো পূর্ব বিরোধ না থাকলেও মানষিক ভারসাম্য হারিয়ে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়েছে।

দুমকি থানার ওসি তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বরিশাল হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

বিএনএ/কাজল, এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা