32 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে কারাদণ্ড

কুমিল্লার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে কারাদণ্ড

কুমিল্লা জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে কারাদণ্ড

আদালত প্রতিবেদক: হাইকোর্টে স্থগিত থাকার পরও বিচারিক আদালতে চার্জ গঠন করে বিভিন্ন নির্দেশনা দিয়ে আদালত অবমাননার দায়ে কুমিল্লা জেলা জজ আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (বিচারক) সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৭ দিনের মধ্যে তাকে ঢাকার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তিনি ওই ঘটনার পর পরই বদলি হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার এ অর্থ সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য বলেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার এগারো মামলার হাজিরা ১৩ নভেম্বর

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ শহীদুল ইসলাম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত