27.9 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার এগারো মামলার হাজিরা ১৩ নভেম্বর

খালেদা জিয়ার এগারো মামলার হাজিরা ১৩ নভেম্বর

খালেদা জিয়ার এগারো মামলার হাজিরা ১৩ নভেম্বর

আদালত প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৩ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

এ পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুন: দিনাজপুর পৌর মেয়রের কারাদণ্ড, আত্মসমর্পণের নির্দেশ

খালেদার বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে রয়েছে- দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুই মামলা। এ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগগঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

বিএনএনিউজ/ শহীদুল ইসলাম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি