26.7 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - জুলাই ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নেপালের কারাগার থেকে পালানো বাংলাদেশি গ্রেপ্তার

নেপালের কারাগার থেকে পালানো বাংলাদেশি গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের কারাগার থেকে পালানোর ৬১ বন্দীকে সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে মোহাম্মদ আব্দুল হাসান ঢালী নামে একজন বাংলাদেশিও আছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ভারতের আধা–সামরিক বাহিনী এসএসবি।

জিজ্ঞাসাবাদে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন মোহাম্মদ আব্দুল হাসান। স্বর্ণ পাচারের অভিযোগে কাঠমান্ডুর কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দী ছিলেন ৫ বছর। নেপাল থেকে পালিয়ে কলকাতা হয়ে বাংলাদেশের যাওয়ার পরিকল্পনা ছিল তার।

ভারতের গণমাধ্যম বলছে, নেপালে বিক্ষোভ-আন্দোলনে অস্থিরতার কারণে ২০টি কারাগার থেকে ১৫ হাজার বন্দি পালিয়ে যায়। পরে অনেকেই উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে, ভারত-নেপাল সীমান্তের বিভিন্ন চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অনুপ্রবেশকারীদের রুখতে সতর্ক অবস্থায় ভারতের সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ