32 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় প্রাণহানি ৬৩ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় প্রাণহানি ৬৩ লাখ ছাড়াল

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির প্রভাব কমতে শুরু করেছে। মহামারি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ কোটি। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩০ হাজার।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩৭৭ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ৯২৯ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ কোটি ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩০ হাজার ৮৩৯ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫১ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ১৮৭ জনের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৩৯ হাজার ৭৪৩ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৭৩ লাখ ৫ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৭৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৮২৮ জনের।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত