30 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - মে ৪, ২০২৬
Bnanews24.com
Home » ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়নি

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়নি


বিএনএ,ঢাকা: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা ছাড়াই ইসলামাবাদে টানা প্রায় ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠক শেষ হয়েছে। দীর্ঘ আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এলেও দুই পক্ষের অবস্থানগত দূরত্ব রয়ে গেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের আতিথেয়তার প্রশংসা করেন।

ভ্যান্স বলেন, “আমরা প্রায় ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা হয়েছে। তবে দুঃখজনকভাবে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।”

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরেছে— কোন বিষয়ে ছাড় দেয়া সম্ভব এবং কোন বিষয়ে নয়, সেটিও জানানো হয়েছে। কিন্তু ইরান সেসব শর্ত মেনে নেয়নি বলে দাবি করেন তিনি।

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে ভ্যান্স বলেন, ওয়াশিংটন চায় তেহরান সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি দিক যে তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা সে সক্ষমতা অর্জনের চেষ্টা করবে না। তবে ইরান এ বিষয়ে কী অবস্থান নিয়েছে, তা বিস্তারিত বলতে তিনি রাজি হননি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ