26 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি গণমাধ্যম কে জানান র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) শামসুল আলম খান।

তিনি জানান, এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নং কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা সহ আব্দু শুক্কর (২২) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে একই দিন বিকালে পাঁচ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ পূর্ব সাতঘরিয়া বাবুল মার্কেট সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা সহ মনির উদ্দিন রাসেল (৪০) কে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, আটকরা অবৈধ ভাবে মাদক সংগ্রহ করে কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে মামলার পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান র‌্যাবের এই কর্মকর্তা

বিএনএ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের