32 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কুয়াশার চাদরে উত্তরাঞ্চল, শীত বাড়ছে

কুয়াশার চাদরে উত্তরাঞ্চল, শীত বাড়ছে


বিএনএ, ঢাকা: সপ্তাহের শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীসহ সারাদেশে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়তে থাকে শীতের প্রকোপ। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে কুয়াশাঘন শীত। দিনভর কুয়াশা।বিকেল গড়লেই হিমেল হাওয়ায় কনকনে শীত বাড়তে থাকে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে।ডিসেম্বর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। একদিন আগে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। নগর জীবনেও শীতের প্রভাব পড়েছে। কুয়াশাচ্ছন্ন সকালসহ সন্ধ্যার পরও অনুভূত হচ্ছে শীত। গায়ে জড়াতে হচ্ছে শীতের কাপড়। রাতে প্রয়োজন হচ্ছে লেপ-কাঁথার।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিএনএ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত