27 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফের নিষেধাজ্ঞা বাড়ল রোয়াংছড়ি-রুমা ভ্রমণে

ফের নিষেধাজ্ঞা বাড়ল রোয়াংছড়ি-রুমা ভ্রমণে

ফের নিষেধাজ্ঞা বাড়ল রোয়াংছড়ি-রুমা ভ্রমণে

বিএনএ, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।  রোববার (১১ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে জেলা প্রশাসকের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এরআগে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়। এরপর থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ৪ ডিসেম্বর করা হয়। গত ৩ ডিসেম্বর পুনরায় নিষেধাজ্ঞার সময় বাড়ানোর পাশাপাশি থানচি উপজেলাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

৭ ডিসেম্বর থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা বাতিল করে রুমা-রোয়াংছড়ি ভ্রমণে ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে প্রশাসন। রোববার সেই নিষেধাজ্ঞার শেষ দিনে তা বৃদ্ধি করে এই দুই উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রুমা-রোয়াংছড়ি বাদে অন্যান্য উপজেলা ভ্রমণে কোনো বাধা নেই।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের