30 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, রক্ষা করে চলছে: র‌্যাব

র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, রক্ষা করে চলছে: র‌্যাব


বিএনএ, ঢাকা: র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ‘আমরা সবসময় মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে আমরা মানবিকতার নজির স্থাপন করেছি। আমরা বলব, র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, র‌্যাব মানবাধিকার রক্ষা করে চলছে।’

তিনি শনিবার(১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে র‌্যাবের কাছে জঙ্গি ও জলদস্যু মিলিয়ে মোট ৪২১ অপরাধী আত্মসমর্পণ করেছে। তারা এখন স্বাভাবিক জীবনে ফিরেছে। র‌্যাবের এমন মানবিক আত্মসমর্পণের সুযোগ বিশ্বের কোনো বাহিনী দেয়নি ।

সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার প্রবেশে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা নিয়ে কথা বলেন র‌্যাব মুখপাত্র।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে অফিশিয়ালি এখনো কোনো কিছু জানি না। অফিশিয়াল কোনো চিঠি না পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। অফিশিয়াল চিঠি পাওয়ার পর, আমরা এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব। তবে আমরা বলব, র‌্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, র‌্যাব মানবাধিকার রক্ষা করে চলছে।’

র‌্যাবের মুখপাত্র বলেন, ‘আমাদের নয় হাজারের যে ফোর্স (সদস্য), এই ফোর্সের লে. কর্নেল আজাদসহ ২৮ জন সদস্য জীবন দিয়েছেন। মানবাধিকার রক্ষায় এবং আইনশৃঙ্খলা সম্মুন্নত রাখতে আমাদের এক হাজারের বেশি সদস্যের অঙ্গহানি হয়েছে। এছাড়া আমাদের দুই হাজারের বেশি সদস্য আহত হয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব দপ্তর)। এতে র‍্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত