32 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলব

চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলব

চরমোনাই

বিএনএ, ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। চিঠি পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে তার অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংকগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যাংকে ফয়জুল করিমের নামে অ্যাকাউন্ট (ব্যাংক হিসাব) থাকলে সেই অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, জমা স্থিতি, কেওয়াইসিসহ বিভিন্ন তথ্য দিতে হবে। আবার কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেই তথ্যও জানাতে হবে। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য জানাতে হবে।

বিএফআইইউ’র ওই চিঠিতে ফয়জুল করিমের জন্ম তারিখ ১৯৭২ সালের ৩ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। তার পিতা প্রয়াত সৈয়দ মো. ফজলুল করিম ও মা মোসাম্মৎ আলমতাজ বেগম। তার পিতা ফজলুল করিম ছিলেন চরমোনাই পীর। তবে ওই চিঠিতে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার কারণ উল্লেখ করা হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত