29 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে আপন ভাতিজিকে হত্যা

রামুতে আপন ভাতিজিকে হত্যা


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে ভাবির কাছে মাদকের টাকা না পেয়ে ভাতিজি ফাতেমা বেগমকে (৩) কুপিয়ে হত্যা করেছে নুরুল হাকিম নামে এক ব্যক্তি। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা শিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আরিফ হোসাইন । নিহত ফাতেমা বেগম একই এলাকার নুরুল আজিমের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোসাইন বলেন, শিশু ফাতেমা বেগমের আপন চাচা নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের টাকার জন্য ভাই ও ভাবিকে প্রতিনিয়ত বিরক্ত করতো। বুধবার রাতেও নুরুল হাকিম ভাবির কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভাবির উপর রেগে বসে এবং তর্কাতর্কি শুরু করে।

তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো দা দিয়ে ভাবিকে কোপানোর চেষ্টা চালায়। এতে ভাবি দৌঁড়ে পালিয়ে গেলেও ভাতিজি ফাতেমাকে সামনে পেয়ে মাথায় কোপ দেয়। এসময় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল