33.1 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু আপডেট, নতুন করে আক্রান্ত ৩০১ জন

ডেঙ্গু আপডেট, নতুন করে আক্রান্ত ৩০১ জন

ডেঙ্গু

বিএনএ ঢাকা: প্রতিনিয়ত কারাপের দিকে যাচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০১ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা  এক হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৮৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৮৮ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১২ হাজার ২৩১ জন রোগী।  এ সময়ে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন ও ৯ সেপ্টেম্বর পর্যন্ত আটজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত