23 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান

বিএনএ ডেস্ক : মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। শনিবার(১১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২১ এ যোগদানের উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।

শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যৈষ্ঠ নেতৃবৃন্দ অংশ নেবেন। এ বছরের আইপিএসিসিতে ভবিষ্যৎ অপারেশনাল এনভারমেন্টের ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।সফর শেষে ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাপ্রধান।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর