27 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

বিএনএ, বান্দরবান: বান্দরবানে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বন্যায় আক্রান্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি স্থানীয় দুর্গত মানুষের মাঝে ছুটে যান এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

শুক্রবার (১১ আগস্ট) বান্দরবান সদরের ৮ নং ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সদস্যরা এসব কার্যক্রমের দায়িত্ব পালন করেন।

এছাড়া বন্যার্তদের মাঝে সরকারি ও বেসরকারি প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের সদস্যরা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের