23 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুন্ডে বিস্ফোরণ : ডিপোর ১১৮ সিসি ক্যামেরার ১০ ডিভিআর জব্দ

সীতাকুন্ডে বিস্ফোরণ : ডিপোর ১১৮ সিসি ক্যামেরার ১০ ডিভিআর জব্দ

বিএম ডিপোর অগ্নিকাণ্ড: চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর ১১৮টি সিসিটিভি ক্যামেরার দশটি ডিজিটাল ভিডিও রেকর্ডিং মেশিন (ডিভিআর) জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১১ জুন) সকালে সিআইডির পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে একটি তদন্তদল কন্টেইনার ডিপোর ভেতরে ক্ষতিগ্রস্থ আইটি কক্ষে যান। সেখানে থেকে তারা বিভিন্ন ছবি ও তথ্য সংগ্রহ করে। এরপর উদ্ধার করা ডিভিআর মেশিনের পোড়া অংশগুলো জব্দ করে সিআইডি।

সিআইডি পরিদর্শক মোহাম্মদ শরীফ বলেন, ডিজিটাল আলামতগুলো জব্দ করতে আমরা ডিপোতে এসেছি। বিস্ফোরণের কারণে আইটি কক্ষটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সিসি ক্যামেরার ডেটা সংরক্ষণ করা ডিভিআর মেশিনগুলো জব্দ করা হয়েছে।

তিনি জানান, পোড়া মেশিনগুলো জব্দ করে সীতাকু- থানায় রুজু করা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিককে দেওয়া হয়েছে। এখন বিশেষজ্ঞ দিয়ে এখানে থাকা তথ্যগুলো উদ্ধার করার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনায় প্রথম দুদিনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জনের মৃতের খবর পাওয়া যায়। এরপর মঙ্গলবার (৭ জুন) ঘটনাস্থল থেকে আরও দুইটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসেরই কর্মী এবং অন্যজন সিকিউরিটি গার্ড হতে পারে বলে ধারণা করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর