বিএনএ ডেস্ক: ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এই আবেদন করেন।
মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের জামায়াত জোটের প্রার্থী ছিলেন। এ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
আজ বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিএনএ/শাম্মী
![]()

