29 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৫ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ৫ দশমিক ০৫ শতাংশ কমে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে।

এছাড়া আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি ৫ দশমিক ২৩ শতাংশ কমে ৮৪ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। টানা তিন সপ্তাহ ধরে দাম বাড়ার পর দুই ধরনের তেলের দামেই বড় পতন ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য বাড়তি সময় দিতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে ফক্স নিউজকে জানিয়েছেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ । এর ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার স্বাভাবিক হওয়ার এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের নতুন আশা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ