বিএনএ, বিশ্বডেস্ক : হরমুজ প্রণালির দক্ষিণাংশে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে পারাপারের সময় ছয়টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। বাধা দেওয়ার পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে এবং অন্য জাহাজগুলো পুনরায় পারস্য উপসাগরে ফিরে গেছে।
সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের এক ওয়াকিফহাল কর্মকর্তার বরাতে আইআরআইবি আরও জানায়, সোমবার ভোরের দিকে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো উক্ত ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
বিএনএ/ওজি
![]()

