21 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন


বিএনএ, খাগড়াছড়ি: ১০ দফা দাবি আদায়ে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি করছে খাগড়াছড়ি জেলা বিএনপি। শনিবার (১১ মার্চ) দুপুর ১টার সময় মানববন্ধনটি ভাঙ্গাব্রীজ থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত দীর্ঘ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে মানববন্ধন কর্মসূচি শেষ হয় ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন। এসময় তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা এই দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, এই সরকার বিএনপিকে নির্মূল ও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চায়। এরা পরিকল্পিতভাবে দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।

যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু বলেন, এই সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের সঙ্গে আন্দোলনে মানুষ দাঁড়িয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে আরও উপিস্থত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মংসুথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এ্যাড. আ. মালেক মিন্টু, মোশররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, মো. আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সি: সহ সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বডুয়া, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মো. জয়নাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর