32 C
আবহাওয়া
৫:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে কয়লা খনির সন্ধান!

খাগড়াছড়িতে কয়লা খনির সন্ধান!


বিএনএ, খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে মাটি খুঁড়ে কালো সোনা খ্যাত কয়লার সন্ধান পেয়েছে স্থানীয়রা। যা  হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির বিশাল সম্ভাবনার অন্যতম ক্ষেত্র। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ইউনিয়ন থেকে ৫ কিলোমিটারেরও বেশি সরু পাহাড়ি পথ আর ঝিরি মাড়িয়ে ৮নং ওয়ার্ডের দুর্গম বামা গোমতী। আর সেখানেই মাটি খুঁড়ে সম্ভাব্য কয়লার খনির সন্ধান মিলছে।

এলাকাবাসী কোদাল দিয়ে পাহাড়ের মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে যাচ্ছে। সেই কয়লা শুকিয়ে তারা রান্নার কাজেও ব্যবহার করছে।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে দুর্গম পাহাড়ে কৃষি কাজ করার উদ্দেশ্যে মাটি খনন করতে গিয়ে এ কয়লার সন্ধান পাওয়া যায়। কয়লার খনি দেখতে প্রতিদিনই মানুষজন ছুটে আসছেন। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষার দাবি জানান তারা।

স্থানীয় কৃষক হানিফ বলেন, ‘বছর খানেক আগে আদা-হলুদ রোপণের জন্য মাটি খনন করতে গিয়ে কয়লা দেখতে পাই। পরে কৌতুহলী হয়ে এসব কয়লা সংগ্রহ করে আগুনে পুড়িয়ে বিষয়টি নিশ্চিত হয়ে অন্যদের জানালে অনেকেই আগ্রহী হয়ে সেসব কয়লা সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে।

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গণি বলেন, ‘বামা এলাকায় কয়লার খনি পাওয়ার বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে দেশে বিদ্যমান কয়লা ঘাটতি পূরণ হবে। বিদ্যুতের যে জ্বালানি সঙ্কট রয়েছে তাও দূরীভূত হবে।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের গোমতী বামা এলাকায় কয়লার খনি পাওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা জ্বালানি হিসেবে সেই কয়লা ব্যবহারও করছেন। সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট পাঠানোর জন্য বলেছি। প্রতিবেদন পাওয়ার পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত