27 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানকে শিক্ষাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে : বীর বাহাদুর

বান্দরবানকে শিক্ষাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে : বীর বাহাদুর


বিএনএ, বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে। পার্বত্য জেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার হার বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে।

শুক্রবার (১১ মার্চ) বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য এলাকার শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে বান্দরবানে ১১টি কলেজ ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বান্দরবানের যেসব শিক্ষার্থী  দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে পড়ালেখা করছে তাদের কল্যাণের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মুজিববর্ষ উপলক্ষে বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশন এর শৈলশলী নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী তাসলিমা নাসরিন,  জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তংচঙ্গা, বান্দরবান স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি পুলু মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের