25 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু


বিএনএ, ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, বিএনপিসহ ৪২টি দল মিলেই ৩১ দফা করা হয়েছে। দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না। কারণ, জাতীয় সরকারের মাধ্যমেই এই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক হবে না।

জিয়াউর রহমানের মেধাবৃত্তিক রাজনীতির পথেই হাঁটছে বিএনপি, তারা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের