30 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারা সাংবাদিক সমিতির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

আনোয়ারা সাংবাদিক সমিতির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

আনোয়ারা সাংবাদিক সমিতির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতি’র (আসাস) ২০২৩ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে প্রকাশনা উৎসবের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সভাপতি রূপন দত্তের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম।

এসময় সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি রতন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের প্রতিনিধি ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আমার সময় প্রতিনিধি জাবেদুল ইসলাম, অফিস সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি রিয়াদ হোসন,সমাজসেবা ও পাঠাগার সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রাম প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, কার্যকরী কমিটির সদস্য চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি কাঞ্চন সুশীল, দৈনিক আমার বার্তা প্রতিনিধি নুরুল কবিরসহ সাংবাদিক সমিতির সদস্যরা।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত