23 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির আর নেই

অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির আর নেই


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আলী কবির আর নেই। সোমবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলী কবির বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মাঝে হার্ট অ্যাটাকও হয়েছিল।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

৭১ বছর বয়সী এই কর্মকর্তা মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

আলী কবির পেশাগত জীবনে পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবও ছিলেন।

সরকারি চাকরি থেকে অবসরের পর  অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত হন৷ গত এক দশকের বেশি সময় ধরে ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।  সবশেষ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানও হন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৬ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর