21 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের 

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের 

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের 

বিএনএ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।  সোমবার(১১ জানুয়ারী) সকালে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা জর্জশিপের কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও রুহুল আমিন।

পীরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জে প্রবেশকালে দুই মোটরসাইকেল আরোহী সোবহান ও রুহুল আমিন দুর্ঘটনার শিকার হয়।  লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মোক্তারুল ইসলাম বলেন, পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর আগে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।  এই দুর্ঘটনায় কয়েকটি ট্রেন আটকা পড়েছে ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর