21 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

বিমানবন্দরে ট্রেনে কাটা পড়ে রেলের কর্মচারীর মৃত্যু

বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার  দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মরদেহের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) ছোটন শর্মা জানান, সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা পেরিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ট্রেনে কাটা পরে দুই জনের মৃত্যুর খবর জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে কিন্তু পরিচয় শনাক্ত হয়নি । মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর